প্রাইভেসি পলিসি

Solvy-তে অর্ডার করতে গেলে কিছু তথ্য লাগে। কোন তথ্য নিই, কেন নিই আর কার সাথে শেয়ার করি, তা এই পাতায় লেখা আছে।

যে তথ্য নিই

  • অর্ডারের সময়: নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, ডেলিভারি এলাকা।
  • ফর্ম পূরণ করে অর্ডার শেষ না করলে: মোবাইল নাম্বার, নাম, ঠিকানা আর কার্টের প্রোডাক্ট, যাতে দরকার হলে আমরা যোগাযোগ করতে পারি।
  • রিভিউ দিলে: নাম, এলাকা, মোবাইল নাম্বার, অর্ডার নম্বর, রেটিং আর আপনার মতামত।
  • সাইট ব্যবহারের সময়: IP ঠিকানা, ব্রাউজারের ধরন, কোন পাতা দেখেছেন আর কোন বিজ্ঞাপন থেকে এসেছেন।

কেন নিই

  • অর্ডার কনফার্ম করতে আর প্রোডাক্ট পৌঁছে দিতে।
  • ভুয়া অর্ডার আর স্প্যাম আটকাতে।
  • কোন বিজ্ঞাপন কাজ করছে তা বুঝতে আর সাইট উন্নত করতে।

কার সাথে শেয়ার করি

  • Steadfast কুরিয়ার: ডেলিভারির জন্য নাম, মোবাইল নাম্বার আর ঠিকানা।
  • Meta, Google, TikTok: বিজ্ঞাপনের ফল মাপার জন্য অর্ডারের তথ্য। মোবাইল নাম্বার হ্যাশ করে পাঠানো হয়, তাই কেউ সেটা পড়তে পারে না।
  • Microsoft Clarity: সাইট কীভাবে ব্যবহার হচ্ছে তা বোঝার জন্য।
  • Cloudflare: সাইট চালানো আর বট আটকানোর জন্য।

আমরা আপনার তথ্য বিক্রি করি না।

রিভিউ

রিভিউ প্রকাশ হলে সাইটে শুধু আপনার প্রথম নাম, এলাকা, রেটিং আর মতামত দেখা যায়। মোবাইল নাম্বার আর অর্ডার নম্বর কখনো দেখানো হয় না।

কুকি

সাইট কুকি ব্যবহার করে: অর্ডার ফর্ম মনে রাখতে আর বিজ্ঞাপনের ফল মাপতে।